পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে এবছর বাজেটে রাজ্য সরকার চালু করেছে যুব সাথী প্রকল্প। আর এদিন রবিবার থেকে যুব সাথী ক্যাম্প (Yuva Sathi Camp) শুরু হয়ে গেছে। আসলে এই ক্যাম্প পূর্বের দুয়ারে সরকার ক্যাম্পের মতোই। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে, প্রতিটি জেলার প্রতিটি গ্রাম বা শহরে নির্দিষ্ট স্থানে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। আপনার বাড়ির কাছে কোথায় হচ্ছে ক্যাম্প? ক্যাম্পে যেতে গেলে কি কি নথি সঙ্গে রাখতে হবে? সহজেই জানতে পারবেন আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়লে।
এক নজরে
যুব সাথী ক্যাম্প লিস্ট
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে বহু আগেই ‘যুবশ্রী’ প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের আওতায় নথিভুক্তদের মাসে নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সাধারণ মানুষের নাগালে আনতে ‘নির্দিষ্ট’ পোর্টাল খোলা হয়েছে, যার নাম যুব সাথী। রাজ্য সরকারের বিশেষ ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা যাতে আরো বেশি ছেলে মেয়ে পেতে পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে।
যুব সাথী ক্যাম্প -এর তারিখ: ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
আপনার বাড়ির কাছের ক্যাম্পের ঠিকানা কিভাবে জানবেন?
আপনার বাড়ির কাছে কোথায় এবং কবে ক্যাম্প হবে, তা জানার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
- প্রথমেই আপনাকে apas.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- হোমপেজে ‘Find Your Camp’ নামক একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
- এরপর একটি ড্রপ-ডাউন মেনু আসবে। সেখান থেকে নিজের জেলা, ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করতে হবে।
- আপনার এলাকা সিলেক্ট করার সাথে সাথেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার কাছাকাছি কোথায় কোথায় যুবসাথী ক্যাম্প বসছে, তার সঠিক ঠিকানা এবং কোন তারিখে কত সময় পর্যন্ত ক্যাম্পটি চলবে।
- এছাড়াও গুগল ম্যাপের লিঙ্কও দেওয়া থাকছে, যাতে আপনি সহজেই লোকেশনটি ট্র্যাক করতে পারেন।
নিচের ছবির উপরে ক্লিক করে ডাইরেক্ট ক্যাম্প লিস্ট অপশনে যেতে পারবেন।
আরও পড়ুনঃ যুব সাথী ফর্ম ডাউনলোড করে নিন
যুব সাথী ক্যাম্পে কী কী ডকুমেন্টস লাগবে?
ক্যাম্পে গিয়ে প্রকল্পের জন্য আবেদন করতে হলে বেশ কিছু নথি দরকার পড়ছে। যেমন,
- আধার কার্ড এবং ভোটার কার্ডের ফটোকপি।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।
- এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের রেজিস্ট্রেশন নম্বর।
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স।
এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now