পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য সাম্প্রতিককালে সেরা প্রকল্প ‘যুব সাথী’ (Yuva Sathi)। ইতিমধ্যেই এই স্কিমের টাকা দেওয়া শুরু হয়েছে এবং অনেকেই পেয়েছেন। কিন্তু কেউ কেউ আছেন যাদের টাকা ঢুকছে না। আজকের প্রতিবেদনে আমরা Yuva Sathi Payment নিয়ে সরকার কি আপডেট দিল, কবে ঢুকবে টাকা, একসঙ্গে কি দুমাসের টাকা মেটানো হবে, এইসব নিয়েই আলোচনা করব। আপনি যদি এই প্রকল্পে আবেদন করেন এবং এখনো টাকা না পান তবে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। সব সমস্যার সমাধান পেয়ে যাবেন।
এক নজরে
Yuva Sathi Payment Update
এবছর ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুব সাথী প্রকল্পের সূচনা হয়। যার মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা হয়। সরকার সূত্রে খবর, প্রায় ৯০ লক্ষ আবেদনকারী রয়েছেন এই প্রকল্পে, যাদের মধ্যে যোগ্য প্রার্থীদের টাকা ৭ মার্চ থেকেই ঢোকা শুরু হয়েছে। তবে অনেকেই অভিযোগ করছেন যে, সঠিকভাবে আবেদন করা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। কেন এই দেরি? কারা আগে টাকা পাচ্ছেন? যারা পাননি তাদের কি দুমাসের টাকা একসঙ্গে মিলবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব।
কাদের টাকা আগে ঢুকছে?
সরকারি সূত্র এবং রিপোর্ট অনুযায়ী, যারা সরাসরি অনলাইন পোর্টালের (yubasathi.wb.gov.in) মাধ্যমে আবেদন করেছিলেন, তাদের তথ্য যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে। ফলে অনলাইন আবেদনকারীদের একটি বড় অংশ ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন।
অন্যদিকে, যারা ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের তথ্যগুলো ম্যানুয়ালি কম্পিউটার সিস্টেমে এন্ট্রি করতে হচ্ছে। এই বিপুল পরিমাণ ডেটা এন্ট্রির কারণে অফলাইন আবেদনকারীদের ক্ষেত্রে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। যদিও রাজ্য সরকারের অর্ডার অনুযায়ী গত ১৮ মার্চের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল, তাই সরকারের পক্ষ থেকে তৎপরতার সঙ্গেই পেমেন্ট সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক অফলাইন আবেদনকারীদের টাকা ঢুকেছে তবে, ধাপে ধাপে যোগ্য প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকা পাঠিয়ে দেওয়া হবে।
কেন টাকা পেতে দেরি হতে পারে?
আপনার আবেদন সঠিক থাকলেও কিছু ছোট ভুলের কারণে টাকা আটকে থাকতে পারে:
- যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা না থাকে বা DBT (Direct Benefit Transfer) সক্রিয় না থাকে, তবে টাকা ঢুকবে না।
- সেলফ অ্যাটেস্টেড নথিপত্র না দেওয়া বা ছবির সাইজ ভুল থাকার কারণেও অনেকের ভেরিফিকেশন আটকে আছে।
- যদি আপনি আগে থেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘কৃষক বন্ধু’র মতো কোনো আর্থিক প্রকল্পের সুবিধা পান, তবে এই প্রকল্পের জন্য আপনি যোগ্য নাও হতে পারেন।
একসঙ্গে দুমাসের টাকা ঢুকবে?
যুব সাথীর টাকা যেসমস্ত যোগ্য প্রার্থীরা এখনো পাননি তারা কবে পাবে? এপ্রিল মাসে কি একসঙ্গে দুমাসের টাকা ঢুকবে? এই প্রশ্ন অনেকের মনে। আগেই বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের দ্রুত টাকা পাঠানোর চেষ্টা চলছে। সম্ভবত এই মাসেই টাকা ঢোকা কমপ্লিট হতে পারে, না হলেও এপ্রিলের প্রথম দিক করে ঢুকে যাবে। তবে একসঙ্গে দুমাসের টাকা ঢুকবে কি না, সে নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
আরও পড়ুনঃ যুব সাথীর মেসেজ এসেছে, কিন্তু টাকা ঢোকেনি? এই কাজ করুন
কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন?
আপনার পেমেন্ট আপডেট বা আবেদনের বর্তমান অবস্থা জানতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন:
- প্রথমে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট yubasathi.wb.gov.in-এ যান।
- সেখানে ‘Application Status’ বা ‘Track Status’ অপশনে ক্লিক করুন।
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা আধার নম্বর লিখুন।
স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোডটি পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করুন। - আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) আসতে পারে, সেটি দিয়ে লগ-ইন করলেই আপনি দেখতে পাবেন আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে (যেমন: Verified, Approved বা Pending)।
হেল্পলাইন নম্বর
টাকা বা স্ট্যাটাস সংক্রান্ত কোনো সমস্যা হলে আবেদনকারীদের সহায়তার জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ (WhatsApp) হেল্পলাইন নম্বর ৬২৯২২৪৮৮৮ চালু করা হয়েছে। এখানে সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত যোগাযোগ করা যাবে।
এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now