এসএসসির তালিকায় প্রায় 13 হাজার জনের নাম! চাকরি থেকে বরখাস্ত হতে পারেন অনেকে

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে বেআইনি ভাবে নিয়োগের তালিকা চেয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি হাইকোর্টের এজলাসে বলেন, কয়েক দিনের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং মামলাকারীদের আইনজীবী এই তিনপক্ষকে বৈঠকে বসে বেআইনি নিয়োগের তালিকা প্রস্তুত করে শীঘ্রই তা আদালতে জমা করতে হবে। এই আদেশের পরেই তিনপক্ষ অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং মামলাকারীদের আইনজীবীরা ত্রিপাক্ষিক বৈঠকে বসেন।

এদিনের বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদ ২০১৬’র নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকা এসএসসির হাতে তুলে দেয়। এসএসসি নিজেদের নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকার সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তালিকা মিলিয়ে দেখবে। সেই রিপোর্ট আগামী ২৮ সেপ্টেম্বর আদালতে জমা করতে হবে। এদিনের এই ত্রিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

আরও পড়ুনঃ পূজোর আগেই গ্রুপ-সি গ্রুপ- ডি পদে নিয়োগ

এদিন এসএসসির হাতে তুলে দেওয়ার তালিকায় প্রায় 13 হাজার জনের নাম রয়েছে। এসএসসি’র এই রিপোর্ট অনুযায়ী যে সমস্ত বেআইনিভাবে নিয়োগ হয়েছে বলে জানা যাবে, তাদের হাইকোর্ট চাকরি থেকে বরখাস্ত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং ওই শূন্যপদে মেরিট লিস্টে ওয়েটিং-এ থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগামী ২৮ সেপ্টেম্বরের হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে ওয়েটিং লিস্টে থাকা অসংখ্য চাকরিপ্রার্থী।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পাওয়ার গ্রিডে ৬৬০ ট্রেনি নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন এল আই সি হাউসিং ফাইন্যান্সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, পশ্চিমবঙ্গেও শূন্যপদ রয়েছে NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে