রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন

Published By: Nabadip Saha | Published On:
Share:

আপনি কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন? স্বপ্ন দেখছেন কোন ভালো সরকারি চাকরি পাওয়ার? তবে সুবর্ণ সুযোগ। ভারতীয় রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ্য ছেলেমেয়েদের আবেদনের সুযোগ রয়েছে। অনলাইনে নির্দিষ্ট তারিখের আগে আবেদন জানাতে হবে। নিয়োগের পর কেন্দ্রীয় সরকারের অধীনে পাকা চাকরি, সঙ্গে মোটা মাস মাইনে ও অন্যান্য সুবিধা মিলবে। আগ্রহী প্রার্থীরা শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

নিয়োগকারী সংস্থা
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
পদের নাম
জুনিয়র ইঞ্জিনিয়ার (JE)।
বিভাগ
সিভিল ও মেকানিক্যাল।
মোট শূন্যপদ ১১টি।
রাজ্যভিত্তিক শূন্যপদ
এক্ষেত্রে আলাদাভাবে কোন রাজ্যের জন্য শূন্য পদ নেই। তবে আর বি আই এর বিভিন্ন জোন যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, সেন্ট্রাল অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা থাকা আবশ্যক।

---Advertisement---

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)

  • এই পদের জন্য আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা (৬৫% নম্বর সহ; SC/ST/PwBD প্রার্থীদের জন্য ৫৫%) থাকা দরকার।
  • ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি (৫৫% নম্বর সহ; SC/ST/PwBD প্রার্থীদের জন্য ৪৫%) থাকা দরকার।
  • ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)

  • একইভাবে এখানে আবেদনকারীদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা (৬৫% নম্বর সহ; SC/ST/PwBD প্রার্থীদের জন্য ৫৫%) থাকা আবশ্যক।
  • ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা

  • সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি (৫৫% নম্বর সহ; SC/ST/PwBD প্রার্থীদের জন্য ৪৫%) প্রয়োজন।
  • ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

১ এপ্রিল, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ০২/০৪/১৯৯৬-এর আগে এবং ০১/০৪/২০০৬-এর পরে হওয়া চলবে না। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে (SC/ST: ৫ বছর, OBC: ৩ বছর, PwBD: ১০-১৫ বছর)।

বেতন ও সুযোগ-সুবিধা

জুনিয়র ইঞ্জিনিয়ারদেরর শুরুতে মাসে বেসিক পে ৪৭,৭০০ টাকা দেওয়া হবে। এর সঙ্গে আবাসন সুবিধা (বা ১৫% HRA), চিকিৎসা ভাতা, ফার্নিশিং অ্যালাউন্স, এলএফসি (LFC), এবং পেনশন স্কিম (NPS) মিলিয়ে গ্রস স্যালারি প্রায় ৯১,৩০৯ টাকা হবে।

---Advertisement---

আবেদন ফি

  • SC/ST/PwBD/EXS প্রার্থীদের জন্য: ৫০ + ১৮% GST।
  • GEN/OBC/EWS প্রার্থীদের জন্য: ৪৫০ + ১৮% GST।
  • RBI কর্মীদের জন্য: কোনো ফি লাগবে না।

আবেদন করার পদ্ধতি

প্রার্থীদের শুধুমাত্র অনলাইন মোডে আবেদন করতে হবে:

  • RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.rbi.org.in)-এ যান।
  • “Recruitment for the Post of Junior Engineer (Civil/ Electrical) – Panel Year 2026” লিঙ্কে ক্লিক করুন।
  • “Click here for New Registration” দিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করুন।
  • আপনার ছবি, স্বাক্ষর এবং হাতে লেখা ঘোষণা (Hand-written declaration) আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিন।

নির্বাচন পদ্ধতি

যোগ্য প্রার্থী নির্বাচন জন্য দুটি ধাপে করা হবে:

  • অনলাইন পরীক্ষা:
    এটি অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। মোট ৩০০ নম্বর থাকবে। ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা যাবে। পরীক্ষার সম্পূর্ণ প্যাটার্ন নীচে দেওয়া হল,

    Sr. No Name of Tests (Objective) No. of Questions Maximum Marks Total Time
    1 English Language 50 50 40
    2 Engineering Discipline Paper I 40 100 40
    3 Engineering Discipline Paper II 40 100 40
    4 General Intelligence and Reasoning 50 50 30
    Total 180 300 150 Mins
  • ভাষা দক্ষতা পরীক্ষা (Language Proficiency Test – LPT): সংশ্লিষ্ট জোনের আঞ্চলিক ভাষায় কথা বলা, পড়া এবং লেখার দক্ষতা পরীক্ষা করা হবে।

আরও পড়ুনঃ জেলার সরকারি হোমে শিক্ষক নিয়োগ, ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরু: ১৬ এপ্রিল, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ০৬ মে, ২০২৬।
  • পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ: ০৬ মে, ২০২৬।
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ: ০৬ জুন, ২০২৬।

Candidates can click on the link provided here  to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

এল আই সি হাউসিং ফাইন্যান্সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, পশ্চিমবঙ্গেও শূন্যপদ রয়েছে NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু