চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBPSC Examination 2023: গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন

Priyanka Sen
---Advertisement---

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফে সিভিল সার্ভিস একজামিনেশন ২০২৩ পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষার ফি পেমেন্ট করতে পারেননি তাঁদের আবেদন ফি জমা করার সুযোগ দিচ্ছে কমিশন।

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস একজামিনেশন ২০২৩ -এর রেজিস্ট্রেশন চলেছিল গত ২১শে মার্চ ২০২৩ অবধি। বহু পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার জন্য আবেদন জানালেও ফি পেমেন্ট করতে পারেননি। তাঁরা এবার অফলাইন ও অনলাইন মারফত পরীক্ষার ফি জমা করতে পারবেন। আগামী ১৮ই এপ্রিল ২০২৩ থেকে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি জমা করতে পারবেন প্রার্থীরা। এছাড়া আগামী ১৯শে এপ্রিল থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত অফলাইনে ফি জমা করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে নিয়োগ করছে ভারতীয় সেনা

এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন প্রার্থীরা। কমিশন জানিয়েছে, আবেদনপত্রের এডিট উইন্ডো ওপেনের বিষয়ে কিছুদিনের মধ্যে আপডেট দেওয়া হবে। এছাড়া পরীক্ষা সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in) তে নজর রাখার নির্দেশ দেওয়া হচ্ছে প্রার্থীদের।

WBPSC Examination 2023

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ