WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

রাজ্যে প্রায় ১০ হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Debasish Ghosh
---Advertisement---

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। প্রায় দশ হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৯৪৯৩ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। অতি শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার।

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ প্রক্রিয়া

রাজ্যের প্রত্যেকটি জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে প্রার্থী নিয়োগ করা হয়। মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অষ্টম শ্রেণী পাশে অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করে রাজ্য। প্রতিটি জেলার ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পায়। সেখান থেকে যাবতীয় তথ্য জানতে পারবেন প্রার্থীরা। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ রাজ্যে ১ লক্ষ চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে জোর দিচ্ছে রাজ্য। বিভিন্ন সরকারি পদ মিলিয়ে প্রায় ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হবে। এর মধ্যে ৯৪৯৩ পদে অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়াও প্রাথমিকে ১১ হাজার শিক্ষক, উচ্চ প্রাথমিকে ১৪,৫০০ শিক্ষক, ১২ হাজার গ্রুপ ডি কর্মী, নিয়োগ পাবেন। স্কুল ও কলেজ ছাড়া বিশ্ববিদ্যালয়েও নিয়োগ কর্মসূচি শুরু করবে রাজ্য। এছাড়া ৭ হাজার নার্স, ২ হাজার চিকিৎসক ও পুলিশের বিভিন্ন পদে প্রায় ২০ হাজার কর্মীকে চাকরি দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যে রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ

রাজ্যে প্রায় ১০ হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ