চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

IB Recruitment 2025: ইন্টেলিজেন্স ব্যুরোতে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ, ৩৯৪টি শূন্য পদে আবেদন করুন

---Advertisement---

IB Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রকের অন্তর্গত ইন্টেলিজেন্স ব্যুরো বা IB তে আবারও বিপুল সংখ্যক শূন্য পদের ঘোষণা করা হলো। এবারে চাকরি প্রার্থীদের জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ করা হবে। এটি সম্পূর্ণরূপে গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত জানানো হচ্ছে EXAM BANGLA র আজকের প্রতিবেদনে। তাই সঠিক তথ্য বুঝে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ইন্টেলিজেন্স ব্যুরো (IB)।

পদের নাম- জুনিয়র এন্টিলিজেন্স অফিসার-II।

মোট শূন্য পদের সংখ্যা- ৩৯৪ টি।

অফিসিয়াল ওয়েবসাইট- www.mha.gov.in/www.ncs.gov.in

মাসিক বেতন- কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশনের অন্তর্গত পে লেভেল ৪ অনুসারে প্রতি মাসে বেতন দেওয়া হবে। ক্ষেত্রে নিযুক্ত কর্মীর বেতন সীমা হবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকার মধ্যে। যদিও এর পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মীরা।

---Advertisement---

চাকরির খবরঃ পূর্ব বর্ধমান জেলায় সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- IB এর উল্লেখিত পদে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা গুলির মধ্য থেকে যেকোনো একটি যোগ্যতা আবশ্যিকভাবে থাকতে হবে-

  • স্বীকৃত প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অথবা তার সমতুল্য বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা,
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বা কম্পিউটার সাইন্স বা পদার্থবিদ্যা অথবা গণিত নিয়ে স্নাতক ডিগ্রি অথবা,
  • শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতক ডিগ্রি।

বয়স সীমা- প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনে ইচ্ছুক সাধারণ চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে। যদিও এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে ছাড় দেওয়া হবে।

চাকরির খবরঃ LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- প্রত্যেকটি চাকরি প্রার্থীকে তিনটি ধাপে বাছাই করে নিয়োগ করা হবে।

  • প্রথম ধাপ- এই পর্যায়ে চাকরিপ্রার্থীদের লিখিত অনলাইন পরীক্ষা দিতে হবে। মোটা একশ নম্বরে এই পরীক্ষার জন্য ২ ঘন্টা সময় পাওয়া যাবে।
  • দ্বিতীয় ধাপ- প্রথম পর্যায়ে উত্তীর্ণ চাকরির প্রার্থীদের বিভিন্ন দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।
  • তৃতীয় ধাপ- প্রথম এবং দ্বিতীয় ধাপে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর সুযোগ দেওয়া হবে।
  • এই তিনটি ধাপে সফলভাবে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি- প্রত্যেকটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। চাকরি প্রার্থীরা সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন এবং অনলাইনে আবেদন মূল্য জমা দিতে পারবেন সেপ্টেম্বরের ১৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানার জন্য অবশ্যই নিচা দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখে নিতে পারেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ