পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা যারা কোনো ভালো রাজ্য সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য সুখবর। কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশন ইন্টারভিউ এর মাধ্যমে স্টাফ নার্স নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন প্রদান করা হবে। নারী পুরুষ নির্বিশেষে যেকোন প্রার্থী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট তারিখের আগে। কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতার দরকার, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে ইত্যাদি নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে।
এক নজরে
কলকাতা মিউনিসিপ্যাল কার্পোরেশনে স্টাফ নার্স নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৮৬ টি শূন্যপদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া করা হবে। নির্বাচিত প্রার্থীদের ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে খিদিরপুর পি এইচ সি তে কাজে নিয়োগ করা হবে। মোট এক বছরের চুক্তিতে প্রথমে নিয়োগ হবে, পরে সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ বাড়ানো যেতে পারে। ৮৬ টি-শূন্যপদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির জন্য আলাদা আলাদা শূন্য পদ রাখা হয়েছে।
KMC Staff Nurse Recruitment 2026
| ক্যাটাগরি | শূন্যপদ |
| অসংরক্ষিত (UR) | ৩৩টি |
| অসংরক্ষিত (মেধাবী ক্রীড়াবিদ) | ০২টি |
| অসংরক্ষিত (প্রতিবন্ধী – দৃষ্টিশক্তিহীন/শ্রবণশক্তিহীন/অন্যান্য) | ০৩টি |
| আর্থিকভাবে পিছিয়ে পড়া বিভাগ (EWS) | ০৮টি |
| তফসিলি জাতি (SC) | ১৯টি (প্রতিবন্ধীসহ) |
| তফসিলি উপজাতি (ST) | ০৬টি |
| ওবিসি-এ (OBC-A) | ০৮টি |
| ওবিসি-বি (OBC-B) | ০৭টি |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে।
- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC) অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল (WBNC) অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম (GNM) ট্রেনিং কোর্স অথবা বি.এসসি নার্সিং (B.Sc Nursing) পাস করতে হবে।
- অবশ্যই পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে (WBNC) নিবন্ধিত হতে হবে।
- প্রার্থীর বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৪০ বছরের বেশি হওয়া চলবে না। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট ২৫,০০০ টাকা পারিশ্রমিক বা রিমুনারেশন দেওয়া হবে।
আরও পড়ুনঃ সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না। মেধাতালিকার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। মোট ১০০ নম্বর থাকবে। এই মেধা তালিকা তৈরি করা হবে নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে,
| বিষয় | নম্বর |
| উচ্চমাধ্যমিক | ২০ নম্বর |
| জিএনএম/বি.এসসি নার্সিং পরীক্ষা | ৫০ নম্বর |
| নার্সিং ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা | সর্বোচ্চ ১৫ নম্বর |
| ইন্টারভিউ | ১৫ নম্বর |
আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে সম্পন্ন করতে হবে। নিচে ধাপগুলো দেওয়া হলো:
- প্রথমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in-এ যান।
- ‘Recruitment’ বা ‘Online Application’ লিঙ্কে ক্লিক করুন।
নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করুন। - প্রয়োজনীয় নথি (বয়সের প্রমাণপত্র, আধার কার্ড/ভোটার কার্ড, নার্সিং মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অভিজ্ঞতার শংসাপত্র) আপলোড করুন।
- আবেদন জমা দেওয়ার পর প্রিন্ট আউট কপিটি নিজের কাছে রাখুন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে অনুরোধ করা হচ্ছে:
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ৯ মার্চ ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬ (রাত ১২টা পর্যন্ত)।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






