পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে নতুন নিয়োগের ঘোষণা এসেছে। পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগ নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ন্যাশনাল হেলথ মিশন (NHM) এবং ‘চোখের আলো’ প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে। নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২ হাজার টাকা থেকে বেতন দেওয়া শুরু হবে। নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে নির্দিষ্ট তারিখের আগে আবেদন জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
এক নজরে
পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগ
এক্ষেত্রে একসঙ্গে ৬ রকমের পদের জন্য কর্মী নেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের নন্দীগ্রামে পূর্ব মেদিনীপুরের জেলা স্বাস্থ্য বিভাগের অফিসে পোস্টিং দেওয়া হবে। নিয়োগ চুক্তিভিত্তিক। কাজের মেয়াদ শেষে কর্তৃপক্ষের সিদ্ধান্তে পুনরায় তা বাড়ানো হতে পারে। কোন পদে এবং কোন ক্যাটেগরিতে কটি করে শূন্যপদ আছে তা নিচে বোঝানো হলো।
| পদের নাম | শূন্যপদ (ক্যাটেগরিভিত্তিক) |
| পেডিয়াট্রিশিয়ান (Paediatrician – FRU) | ১ (UR)। |
| মেডিকেল টেকনোলজিস্ট (Medical Technologist – Optometry) | ১ (SC)। |
| ডেন্টাল টেকনিশিয়ান (Dental Technician – RBSK) | ১ (UR)। |
| অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট (Audiologist & Speech Therapist) | ১ (UR)। |
| মেডিকেল অফিসার (Medical Officer – XVFC) | ১ (EWS)। |
| ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার (Block Accounts Manager) | ১ (UR)। |
শিক্ষাগত যোগ্যতা
কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার তার নিচে আলোচনা করা হলো।
- পেডিয়াট্রিশিয়ান (Paediatrician – NHM): এমবিবিএস (MBBS) সহ পেডিয়াট্রিক মেডিসিনে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
- মেডিক্যাল টেকনোলজিস্ট – অপটোমেট্রি (Medical Technologist – Chokher Alo): বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিকে পাস এবং অপটোমেট্রিতে ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
- ডেন্টাল টেকনিশিয়ান (Dental Technician – RBSK): ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা এবং কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।
- অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট (Audiologist & Speech Therapist): অডিওলজি বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিতে ব্যাচেলর ডিগ্রি দরকার।
- মেডিক্যাল অফিসার (Medical Officer): এমবিবিএস ডিগ্রি এবং ১ বছরের ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে।
- ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার (Block Accounts Manager): কমার্সে স্নাতক বা বি.কম (B.Com) পাশ হতে হবে।
বয়সসীমা
এক্ষেত্রে পদভেদে বয়সের ঊর্ধ্বসীমা আলাদা আলাদা,
| পদের নাম | সর্বোচ্চ বয়সসীমা |
| পেডিয়াট্রিশিয়ান | ৬৭ বছর। |
| মেডিকেল টেকনোলজিস্ট (অপটোমেট্রি) | ২১ থেকে ৩২ বছর। |
| ডেন্টাল টেকনিশিয়ান | ৪০ বছর। |
| অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট | ৪০ বছর। |
| মেডিকেল অফিসার | ৬৭ বছর। |
| ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার | ৪০ বছর। |
| সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। | |
বেতন
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতনের স্কেল রাখা হয়েছে।
| পদের নাম | মাসিক বেতন |
| পেডিয়াট্রিশিয়ান (PG Degree/Diploma) |
৭০,০০০ / ৬৫,০০০ টাকা।
|
| মেডিকেল টেকনোলজিস্ট (অপটোমেট্রি) | ১,০০০ টাকা প্রতিদিন (সপ্তাহে ৩ দিন)। |
| ডেন্টাল টেকনিশিয়ান | ২২,০০০ টাকা। |
| অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট | ২৫,০০০ টাকা। |
| মেডিকেল অফিসার | ৬০,০০০ টাকা। |
| ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার | ২৬,০০০ টাকা। |
আরও পড়ুনঃ জেলার স্বাস্থ্য বিভাগে ইন্টারভিউয়ের দিয়ে চাকরির সুযোগ
আবেদন ফি
| ক্যাটেগরি | ফী |
| সাধারণ বিভাগ (General Category) | ১০০ টাকা। |
| সংরক্ষিত বিভাগ (Reserved Category) | ৫০ টাকা। |
আবেদন প্রক্রিয়া
- আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের সরাসরি রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.hr.wbhealth.gov.in/index.aspx-এ যেতে হবে।
- তারপর নির্দিষ্ট নিয়োগের লিংকটি খুঁজে তার পাশে Continue for Registration এ ক্লিক করতে হবে।
- নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি, জন্ম তারিখ ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- রেজিস্ট্রেশনের পর পুনরায় হোমপেজে ফিরে এসে Continue after Registration এ ক্লিক করে প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এন্টার করে লগইন করতে হবে।
- তারপর আবেদনপত্র নির্ভূল ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে নির্দিষ্ট আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
প্রার্থীদের আবেদনের সময় এবং ইন্টারভিউয়ের সময়ে নিম্নলিখিত নথিপত্র গুলি কাছে রাখতে হবে।
- পাসপোর্ট সাইজের ফটো।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
- সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার প্রমাণ।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি।
নির্বাচন প্রক্রিয়া
নিয়োগের জন্য প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। মেধাতালিকায় উত্তীর্ণ প্রার্থীদের একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ এর আগে একটি লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরু: ৯ মার্চ, ২০২৬ (সকাল ১১টা থেকে)।
- আবেদন এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৩ মার্চ, ২০২৬।
- আবেদনপত্র চূড়ান্তভাবে জমা দেওয়ার শেষ সময়: ২৪ মার্চ, ২০২৬ (মধ্যরাত)।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম আরও নানা সরকারী চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






