এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কবে বেরোচ্ছে, তা ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ অফিসিয়াল বিজ্ঞপ্তি মারফত ঘোষণা করে দিয়েছে। আগামী ৮ই মে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। এখন কিভাবে নিজের রেজাল্ট চেক করবে? রেজাল্ট কোথায় সবার প্রথম দেখা যাবে? এসব নিয়েই সকলের প্রশ্ন। এগুলোর সরাসরি উত্তর এই প্রতিবেদনে জেনে নেব।
এক নজরে
মাধ্যমিক রেজাল্ট ২০২৬
| পরীক্ষার নাম |
মাধ্যমিক বা Secondary Examination
|
| বোর্ড |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।
|
| পরীক্ষার তারিখ |
২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬।
|
| রেজাল্ট প্রকাশের তারিখ | ৮ মে ২০২৬। |
| রেজাল্ট দেখার সাইট | নীচে দেওয়া হল। |
অনলাইনে মাধ্যমিক রেজাল্ট চেক?
প্রতিবছর মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিন আগে অনলাইনে রেজাল্ট আপলোড করা হয়। সকাল ৯ টা থেকে সাংবাদিক সম্মেলনে পর্ষদ আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশ করে। তারপর ৯ঃ৪৫ থেকে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট অনলাইনে চেক করতে পারে। এবারেও একই নিয়ম মেনে রেজাল্ট প্রকাশ করা হবে। কোন সাইটে নিজের রেজাল্ট সবার আগে দেখতে পাবে? কিভাবে দেখবে? প্রতিটি ধাপ এক নজরে নিচে দেখে নাও।
মাধ্যমিক রেজাল্ট সর্বপ্রথম দেখার জন্য আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হও- Join Now
নিজের মোবাইলে কীভাবে রেজাল্ট চেক করবেন?

স্টেপ ১ঃ প্রথমে পর্ষদ অনুমোদিত রেজাল্ট পোর্টাল www.results.exambangla.com প্রবেশ করুন।
স্টেপ ২ঃ হোমপেজে থাকা “Madhyamik Pariksa (SE) Results – 2026” লিঙ্কে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ঃ নিজের রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে ইনপুট করতে হবে।
স্টেপ ৪ঃ এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার ডিজিটাল মার্কশিট ফুটে উঠবে।
স্টেপ ৫ঃ ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখা ভালো।
রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন 👇 👇
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশ করলে বার্ষিক ১০ হাজার টাকা স্কলারশিপ, আবেদন পদ্ধতি দেখুন
এস এম এস করে বোর্ড রেজাল্ট চেক?
ইন্টারনেট ছাড়াও এসএমএস (SMS) মাধ্যমেও রেজাল্ট দেখার সুবিধা রয়েছে। এজন্য টাইপ করুন WB10 <স্পেস> আপনার রোল নম্বর এবং মেসেজটি পাঠিয়ে দিন 5676750 অথবা 56263 এই নম্বরে।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






