রাজ্যে আশা কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২ ডিসেম্বর পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের একটি জেলার সাব ডিভিশনে আশা কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা)।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Social Science /Sociology /MBA /MSW স্নাতকোত্তর ডিগ্রী করা থাকতে হবে। অথবা যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস সহ সংশ্লিষ্ট দপ্তরে দু’বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পাবেন।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ SC/ST প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় সেল্ফ অ্যাটেস্টেড করে মুখ বন্ধ খামে ভরে পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। মুখ বন্ধ খামের ওপর বড় হাতে লিখতে হবে Application For The Post ____ (যে পদে আবেদন করছেন ওই পদের নাম)।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To the Sub Divisional Officers, P.O+P.S- Khatra, Dist- Bankura, Pin- 722140.

আবেদনের শেষ তারিখ- ইচ্ছুক প্রার্থীদের ২ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ৫ টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে এয়ার ফোর্সে নিয়োগ

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পাওয়ার গ্রিডে ৬৬০ ট্রেনি নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন এল আই সি হাউসিং ফাইন্যান্সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, পশ্চিমবঙ্গেও শূন্যপদ রয়েছে NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে