ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম pdf | Bhumiheen Krishak Bandhu form pdf

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ সরকারের ‘ভূমিহীন কৃষক বন্ধু’ প্রকল্পে আবেদন করবেন? তবে আজকের প্রতিবেদনে আমরা ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম pdf ডাউনলোডের লিঙ্ক দেব। যারা যারা আবেদন করতে চান, তারা এই প্রতিবেদনটি পড়ে সরাসরি আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন।

ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম pdf

পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের উন্নতির স্বার্থে অনেকদিন আগেই ‘কৃষক বন্ধু’ প্রকল্প চালু করেছে। যার মাধ্যমে যোগ্য কৃষকদের একাউন্টে প্রতিবছর ৪০০০ টাকা ভাতা দেওয়া হয়। তবে এতদিন কেবল যাদের নামে জমি আছে তাদেরকেই এই টাকা দিত রাজ্য সরকার। কিন্তু সাম্প্রতিককালে যাদের নামে কোন জমি নেই বা যারা বর্গাদার কৃষক তাদের জন্যও এই প্রকল্পের সুবিধা চালু করা হয়েছে। অনেক আবেদনকারীই বর্তমানে এই স্কিমে তাদের নাম নথিভুক্ত করছেন। আপনিও যদি আবেদন করতে চান, তবে আগে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ভূমিহীন কৃষক বন্ধু সুবিধা

ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে একজন উপভোক্তা নিম্নলিখিত সুবিধা গুলি পান।

  • বছরে ৪ হাজার টাকা ভাতা যেটা ছয় মাস অন্তর অন্তর দুটি কিস্তিতে ২ হাজার করে শোধ করা হয়।
  • ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনো কৃষক বা নথিভুক্ত কৃষি শ্রমিকের মৃত্যু হলে, তার পরিবার এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা সহায়তা পেতে পারেন।
---Advertisement---

ভূমিহীন কৃষক বন্ধু প্রয়োজনীয় যোগ্যতা

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হবে:

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর নিজের নামে কোনো চাষযোগ্য জমি থাকা চলবে না।
  • আবেদনকারীকে পেশায় একজন খেতমজুর বা কৃষিশ্রমিক হতে হবে।
  • বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 

ভূমিহীন কৃষক বন্ধু প্রয়োজনীয় নথিপত্র

ফর্ম পূরণের সময় আপনাকে নিচের নথিগুলোর ফটোকপি জমা দিতে হবে:

  • আধার কার্ড
  • ভোটার কার্ড (Voter ID)
  • ব্যাঙ্ক পাসবুক
  • পাসপোর্ট সাইজ ছবি
  • আধার লিঙ্ক মোবাইল নম্বর
  • স্ব-ঘোষণাপত্র (Self Declaration)

ভূমিহীন কৃষক বন্ধু আবেদন পদ্ধতি

ভূমিহীন খেতমজুর প্রকল্পের অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যায়। তবে বর্তমানে অফলাইন আবেদনই বেশি গ্রহণযোগ্য।

  • অফলাইনে আবেদনের জন্য প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম টি ডাউনলোড করে নিন।
  • ফর্মে আবেদনকারীর নাম, বাবার নাম, সম্পূর্ণ ঠিকানা, জন্ম তারিখ এবং ব্যাঙ্ক ডিটেইলস নির্ভুলভাবে লিখতে হবে।
  • ওপরের তালিকায় দেওয়া সমস্ত নথির এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স ফর্মের সঙ্গে যুক্ত করুন।
  • এরপর সেগুলো নিকটবর্তী ‘দুয়ারে সরকার’ ক্যাম্প অথবা সংশ্লিষ্ট কৃষি আধিকারিকের অফিসে বা ব্লকে গিয়ে জমা দিন।

ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড এর লিংক: Click here

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

লক্ষীর ভান্ডার লিস্ট চেক 2026 | Lakhir Bhandar 2026 Yuva Sathi Payment Update: যুব সাথীর টাকা এখনো না পেলে একসঙ্গে দুমাসের টাকা পাবেন যুব সাথীর মেসেজ এসেছে, কিন্তু টাকা ঢোকেনি? এই কাজ করলে এক নিমেষে টাকা পাবেন ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক | Bhumiheen Krishak Bandhu Status Check লক্ষীর ভান্ডার 2026 | লক্ষীর ভান্ডার চেক করা অ্যাপ