SSC’র মাধ্যমে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে চলছে আবেদন প্রক্রিয়া

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিরপ্রার্থীদের জন্য দারুন একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত পদে নিয়োগের জন্য আবেদন চলছে অনলাইনে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম— Junior Engineer (Civil, Mechanical, Electrical)
মোট শূন্যপদ— ৯৬৮ টি।
শিক্ষাগত যোগ্যতা— আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিভাগীয় বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে থাকতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন চাকরিপ্রার্থীরা।
বয়সসীমা— আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের বয়সসীমার মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে নিজেদের আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। নতুন চাকরিপ্রার্থীদের আবেদনের জন্য স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর লগইন করে অনলাইন আবেদনপত্রে সমস্ত প্রকার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য আবেদনপত্রে সঠিকভাবে পূরণ করার পর আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করলে আবেদনটি নথিভুক্ত হয়ে যাবে

আবেদন ফি— সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী এবং মহিলা চাকরিপ্রার্থী ছাড়া বাকি অন্যান্য আবেদনকারীদের এককালীন ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অথবা UPI সিস্টেমের মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

আবেদনের শেষ তারিখ— ১৮ এপ্রিল, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন