চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কালিম্পং জেলায় গ্রুপ সি পদে ক্লার্ক নিয়োগ, মাসিক বেতন ১০০০০ টাকা

---Advertisement---

পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলায় এবার শূন্য পদে গ্রুপ সি ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। এই উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে একটি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি। রাজ্যের সরকারি দপ্তরে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুখবর! অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানানো হয়েছে, কোন রকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হবেন। আগামী কয়েকদিনের মধ্যেই চাকরিপ্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের আয়োজন করা হতে চলেছে। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। Exam Bangla র তরফে এই নিয়োগের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হলো।

---Advertisement---

পদের নাম- গ্রুপ সি ক্লার্ক।

শূন্য পদের সংখ্যা- ৬ টি।

মাসিক বেতনের পরিমাণ- রাজ্যের কালিম্পং জেলার গ্রুপ সি ক্লারিকাল পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়স সীমা- আবেদনে ইচ্ছুক সকল চাকরি প্রার্থীকে জানানো যাচ্ছে যে, সঠিক যোগ্যতা থাকলে যে কোন বয়স থেকে সর্বোচ্চ ৬৪ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি সরকারি নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে সেই ছাড় পাওয়া যাবে কিনা, তাহসানের জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির ডাউনলোড করে পড়ে নিতে পারেন।

---Advertisement---

চাকরির খবরঃ  উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে নিয়োগের সুযোগ

নিয়োগ পদ্ধতি- প্রতিটি চাকরি প্রার্থীকে কোনরকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে এই ইন্টারভিউ এর এর যাওয়ার জন্য কোন রকম ট্রাভেল অ্যালাওয়েন্স পাবেন না ইচ্ছুক চাকরি প্রার্থীরা। আগামী ২৫ শে জুন, ২০২৫ তারিখে সকাল ১০ টা থেকে ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।

অন্যান্য যোগ্যতা- প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে আবেদনের আগে অবশ্যই সঠিক যোগ্যতা পূরণ করতে হবে। এই পদের জন্য শুধুমাত্র সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। নতুন করে এই নিয়োগের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।

---Advertisement---

জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

 

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার ক্লার্ক পদে আগে থেকে চাকরি প্রার্থীদের আবেদনের কোন প্রয়োজন নেই। নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। হাতে কলমে পূরণ করে এই আবেদন পত্রটি প্রয়োজনীয় সমস্ত নথির সঙ্গে ইন্টারভিউ এর দিন নিয়ে যেতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নিযুক্ত কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। এই চুক্তি নিয়োগের নিয়োগের পর এক মাস আর নোটিশ পিরিয়ডের মাধ্যমে শেষ করা হবে। প্রতিটি চাকরি প্রার্থীকে জেলা দপ্তরের এগ্রিমেন্ট অনুযায়ী কাজ করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ