চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

HS Result Date 2026: উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ ঘোষণা সংসদের

Nabadip Saha
---Advertisement---

এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষা শেষ হল। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ( WBCHSE) সম্প্রতি উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 এর দিনক্ষণ অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট বেরোচ্ছে। ভোটের আবহে সবারই চিন্তা ছিল রেজাল্ট দেরি হবে নাকি। অবশেষে নিয়ম মেনেই পরীক্ষার ৯০ দিনের আগে রেজাল্ট জারি অরছে সংসদ। কবে, কিভাবে ও কোথায় সবার প্রথমে নিজের রেজাল্ট চেক করবে, সেসব জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ো।

HS Result Date 2026

পরীক্ষার নাম
উচ্চ মাধ্যমিক বা Higher Secondary Examination 2026
বোর্ড
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
পরীক্ষার তারিখ
১২ই ফেব্রুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারি ২০২৬।
ফলাফল প্রকাশের তারিখ ১৪ মে ২০২৬।
রেজাল্ট দেখার ওয়েবসাইট নীচে দেওয়া হল।

HS Result 2026 Date West Bengal

২২শে এপ্রিল ২০২৬ তারিখে বিদ্যাসাগর ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ই মে সকাল ১০:৩০ মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা এবং পাশের হার সহ উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করবেন সংসদের সভাপতি।
তবে ছাত্রছাত্রীরা সরাসরি রেজাল্ট দেখতে পাবেন তার ঠিক আধঘণ্টা পর থেকে। অর্থাৎ, সকাল ১১:০০ টা থেকে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন।

---Advertisement---

আরও পড়ুনঃ LIC দিচ্ছে উচ্চ মাধ্যমিক পাসে ১৫ হাজার টাকা স্কলারশিপ, আবেদন করুন

উচ্চমাধ্যমিক রেজাল্ট চেক

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য সংসদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তবে প্রতিবছর এই ওয়েবসাইটে রেজাল্টের দিন প্রচুর ট্রাফিক থাকে। তাই অন্যান্য অনেক সাইটকে বর্তমানে অনুমোদন দেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে। যার মধ্যে আমাদের চ্যানেলের সাইট results.exambangla.com এ সবার প্রথমে রেজাল্ট চেক করতে পারবে। এজন্য, স্টেপ ১ঃ প্রথমে সংসদ অনুমোদিত ওয়েবসাইট results.exambangla.com এ প্রবেশ করুন।

স্টেপ ২ঃ হোমপেজে থাকা “WBCHSE HS Result 2026” বা “HS 4th Semester Result” লিঙ্কে ক্লিক করুন।

স্টেপ ৩ঃ আপনার রোল নম্বর (Roll Number) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে ইনপুট করুন।

স্টেপ ৪ঃ স্ক্রিনে দেওয়া সিকিউরিটি কোড বা ক্যাপচা পূরণ করুন।

স্টেপ ৫ঃ “Submit” বাটনে ক্লিক করলেই আপনার মার্কশিট স্ক্রিনে ভেসে উঠবে।

স্টেপ৬ঃ ভবিষ্যতের জন্য রেজাল্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে রাখুন অথবা প্রিন্ট আউট করে নিন।

👇রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন 👇

উচ্চ মাধ্যমিক রেজাল্ট সর্বপ্রথম দেখার জন্য আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হও- Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ