WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা

Madhumita Pal
---Advertisement---

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আবারও ভারতীয় পোস্ট অফিসে গ্রুপ- সি পদে কমী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- Mechanic Motor Vehicle ও Tyreman
মোট শূন্যপদ- ২ টি। (Mechanic Motor Vehicle, UR-1) (Tyreman, UR-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। ও যেকোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট সহ এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও Mechanic Motor Vehicle আবেদনে প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ১ জুলাই ২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে আশা কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনের ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রথমে নিচের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি মুখবন্ধখানে ভরে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টে সাহায্যে পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামের ওপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of _(পদের নাম)।
আবেদনের ঠিকানা- The Senior Manager, Mail Motor Service, GPO Compound Pune-411001.
আবেদনের শেষ তারিখ- ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০ জুলাই ২০২২ তারিখের মধ্যে।
নিয়োগ পদ্ধতি- আবেদনের ইচ্ছুক প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) ড্রাইভিং লাইসেন্স।
৪) কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট।
৫) দু কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

চাকরির খবরঃ রাজ্যে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ