WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

ভারতীয় নৌ সেনাতে বিপুল সংখ্যক অগ্নিবীর নিয়োগ, ২৭ মে পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া

Debasish Ghosh
---Advertisement---

ভারতীয় নৌ সেনার পক্ষ থেকে বিপুল পরিমাণ শূন্যপদে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে অগ্নিবীর নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। শারীরিক যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ আবেদনের শেষ তারিখ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— 02/2024

পদের নাম— Agniveer
শিক্ষাগত যোগ্যতা— ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
মাসিক বেতন— চার বছরের জন্য নিযুক্ত এই ক্ষেত্রে নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের সেবা নিধি প্রদান করা হবে।

অগ্নিবীর নিয়োগ

অগ্নিবীর নিয়োগ

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ

বয়সসীমা— আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীদের জন্মের তারিখ ১ নভেম্বর ২০০৩ থেকে ৩০ এপ্রিল ২০০৭ তারিখের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। এজন্য নির্দিষ্ট পোর্টালের মারফত আবেদন নথিভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট পোর্টালের নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করতে হবে আবেদনকারীদের। সংশ্লিষ্ট পোর্টালের সমস্ত তথ্য ও সঠিকভাবে নথিভুক্ত করার পর নির্দিষ্ট আবেদন ফি প্রদান করে আবেদন সাবমিট করতে হবে।

আবেদন ফি— প্রত্যেক আবেদনকারীকে পরীক্ষার ফি হিসেবে এককালীন ৫৫০/- টাকা জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ২৭ মে, ২০২৪।

অগ্নিবীর নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ