চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2026 | National Scholarship Portal Apply online

Debasish Ghosh
---Advertisement---

সারা দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় আর্থিক সহায়তার জন্য ভারত সরকার চালু করেছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। ক্লাস ওয়ান থেকে শুরু করে পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী সকলেই এখানে আবেদন করতে পারেন। ৫০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক বৃত্তি পাওয়া যায়। পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর শিক্ষার্থী প্রতিবছর এই স্কলারশিপ এর মাধ্যমে উপকৃত হয়। সম্প্রতি চলতি শিক্ষাবর্ষের জন্য এর আবেদন পোর্টাল আবার খোলা হয়েছে। আপনি যদি বর্তমান শিক্ষাবর্ষের পড়ুয়া হয়ে থাকেন এবং এই স্কলারশিপে আবেদন করতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি পড়ে সমস্ত খুঁটিনাটি তথ্য আগে জেনে নিন।

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2026

স্কলারশিপের নাম ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)।
স্কলারশিপের ধরন সরকারি ।
প্রদানকারী সংস্থা জাতীয় শিক্ষা মন্ত্রক।
টাকার পরিমাণ ১ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের তারিখ এখন চলছে।
অফিসিয়াল ওয়েবসাইট scholarships.gov.in

স্কলারশিপের পরিমাণ

ছাত্রছাত্রীদের বিভাগ সম্ভাব্য বৃত্তির পরিমাণ (বার্ষিক)
প্রি-ম্যাট্রিক (Pre-Matric) ১ম থেকে ১০ম শ্রেণি ₹১,০০০ থেকে ₹৮,০০০ পর্যন্ত।
পোস্ট-ম্যাট্রিক (Post-Matric) ১১শ এবং ১২শ শ্রেণি ₹৬,০০০ থেকে ₹১৫,০০০ পর্যন্ত।
আন্ডারগ্র্যাজুয়েট (UG) সাধারণ বি.এ, বি.এসসি, বি.কম ₹১০,০০০ থেকে ₹২০,০০০ পর্যন্ত।
পোস্টগ্র্যাজুয়েট (PG) এম.এ, এম.এসসি, এম.কম ₹১৫,০০০ থেকে ₹২৫,০০০ পর্যন্ত।
প্রফেশনাল কোর্স বি.টেক (B.Tech), এমবিবিএস (MBBS) ₹২৫,০০০ থেকে ₹৫০,০০০ পর্যন্ত।
টেকনিক্যাল/ডিপ্লোমা আইটিআই (ITI), পলিটেকনিক ₹৫,০০০ থেকে ₹১২,০০০ পর্যন্ত।
টপ ক্লাস স্কিম আইআইটি (IIT), আইআইএম (IIM) বা উচ্চমানের প্রতিষ্ঠান ₹৫০,০০০ থেকে কোর্সের সম্পূর্ণ খরচ পর্যন্ত।
---Advertisement---

আবেদনের যোগ্যতা

ন্যাশনাল স্কলারশিপে আবেদনের জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়:

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের যেকোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • সরকার স্বীকৃত যে কোন স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বর্তমানে পড়াশুনা করতে হবে।
  • শেষ চূড়ান্ত পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
  • আপনি যদি বর্তমানে কোন সরকারি স্কলারশিপ (যেমন পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য স্বামী বিবেকানন্দ বা নবান্ন স্কলারশিপ) ইত্যাদির টাকা পেয়ে থাকেন তবে এখানে আবেদন করতে পারবেন না।

আরও পড়ুনঃ জি পি বিড়লা স্কলারশিপ 2026

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইনে আবেদন করার সময় নিম্নলিখিত নথিপত্রগুলি সাথে রাখুন:
১. পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
২. শেষ পরীক্ষার মার্কশিট।
৩. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৪. আধার কার্ড।
৫. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইল।
৬. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া বোনফাইড সার্টিফিকেট।

অনলাইনে আবেদন করার পদ্ধতি

NSP পোর্টালে আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে পদ্ধতিটি দেওয়া হলো:

  • প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে (scholarships.gov.in) যান।
  • নতুন আবেদনকারী হলে ‘New Registration’ বাটনে ক্লিক করে OTR (One Time Registration) সম্পন্ন করুন। এক্ষেত্রে আধার নম্বর দিয়ে ভেরিফিকেশন করা অত্যন্ত জরুরি।
  • ওটিপি ভেরিফিকেশনের পর একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তৈরি হবে।
  • এবার প্রাপ্ত আইডি দিয়ে লগইন করুন
  • আবেদনপত্রটি নিখুঁতভাবে পূরণ করুন।
  • আপনার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
  • সবশেষে ফর্মটি ‘Final Submit’ করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রেখে দিন।

Frequently Asked Questions (FAQs)

---Advertisement---

ন্যাশনাল স্কলারশিপ (NSP) কী?

ন্যাশনাল স্কলারশিপ হলো ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে পরিচালিত একটি কেন্দ্রীয় পোর্টাল। এখান থেকে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারের অধীনে থাকা শত শত স্কলারশিপের আবেদন করা যায়। এটি প্রি-ম্যাট্রিক (প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত), পোস্ট-ম্যাট্রিক ( একাদশ শ্রেণি থেকে শুরু করে পিএইচডি স্তর পর্যন্ত) এবং মেরিট কাম মিনস (টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীদের জন্য) তিন ভাগে দেওয়া হয়।

আবেদন কখন শুরু বা শেষ হয়?

এই শিক্ষাবর্ষের জন্য ন্যাশনাল স্কলারশিপের পোর্টাল ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে। তবে নির্দিষ্ট স্কিম অনুযায়ী আবেদনের সময়সীমা পরিবর্তিত হতে পারে। তাই নিয়মিত অফিসিয়াল পোর্টালে নজর রাখা জরুরি।

রিনুয়াল আবেদন কিভাবে করব?

যেসব পড়ুয়া গত বছর এই স্কলারশিপ পেয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা ‘Renewal’ অপশনে গিয়ে নিজের তথ্য আপডেট করলেই পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন। তবে রেনুয়ালের ক্ষেত্রেও গত পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর থাকা প্রয়োজন।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ