WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

রাজ্যে যোগা ইন্সট্রাক্টর পদে কর্মী নিয়োগ, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন

Debasish Ghosh
---Advertisement---

যোগ হলো সুস্বাস্থ্য বজায় রাখার একটি প্রাচীন পদ্ধতি। বর্তমানে ভারত সরকার দেশে এবং বিদেশে যোগের গুরুত্ব বৃদ্ধিতে বিশেষ নজর দিচ্ছে। সম্প্রতি রাজ্যে যোগা ইনস্ট্রাক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেকোনো ভারতীয় নাগরিক এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক ভাতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.- DH&FWS-Mid(W)2023/1475

পদের নাম- Yoga Instructor (AYUSH)
মোট শূন্যপদ- ২১ টি (পুরুষ)। UR- ১০ টি, SC- ৬ টি, ST- ১ টি, OBC- ৪ টি।) ২১ টি (মহিলা)। UR- ১০ টি, SC- ৬ টি, ST- ১ টি, OBC- ৪ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ ইয়োগা এবং ন্যাচেরোপ্যাথি বিষয়ে ১ বছরের কোর্স সার্টিফিকেট থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
মাসিক ভাতা- পুরুষ প্রশিক্ষকদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২টি ক্লাসের জন্য ৮০০০/- টাকা মাসিক ভাতা এবং মহিলা প্রশিক্ষকদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০টি ক্লাসের জন্য ৫০০০/- টাকা মাসিক ভাতা ধার্য করা হয়েছে।
বয়সসীমা- এক জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম ১৯ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

চাকরির খবরঃ ভারত পেট্রোলিয়ামে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকা অবশ্যক। অনলাইনে আবেদনপত্রটি পূরণ করার পর আবেদন ফি জমা করে প্রাপ্ত রিসিভ কপি ডাউনলোড করতে হবে।

আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের ১০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে।

নিয়োগ পদ্ধতি- শিক্ষাগত ক্ষেত্রে প্রাপ্ত নম্বর, ইন্টারভিউ এবং ডিমনিস্ট্রেশন এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

রাজ্যে যোগা ইন্সট্রাক্টর পদে কর্মী নিয়োগ

চাকরির খবরঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২৩।

রাজ্যে যোগা ইন্সট্রাক্টর পদে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ