রাজ্যের কোচবিহার জেলা সরকারি দপ্তরে ক্লার্ক নিয়োগ -এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে! মূলত চুক্তিভিত্তিক ভাবে এই নিয়োগটি হলেও পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে চুক্তির সময়সীমা বৃদ্ধি হতে পারে। কর্মী হিসেবে নিযুক্ত হলেই এখানে প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি থাকবে একাধিক সুযোগ-সুবিধা। সরকারি চাকরি প্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো। এখান থেকে পদের নাম, আবেদনের বিভিন্ন যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গুলি জেনে নিতে পারবেন।
[quads id=21]
পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক (UDC)।
নিয়োগ কারী দপ্তর- পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সরকারি দপ্তর।
বয়স সীমা- এই পদে আবেদনের জন্য সঠিক যোগ্যতা থাকলে ন্যূনতম ১৮ বছর থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা সম্পর্কে কোনরকম তথ্য জানানো হয়নি। অর্থাৎ চাকরিপ্রার্থীদের সঠিক যোগ্যতা থাকলে যে কোন বয়স পর্যন্ত আবেদন জানানোর সুযোগ রয়েছে এখানে।
মাসিক বেতন- এই পদে নিযুক্ত কর্মচারী প্রতিমাসে সব মিলিয়ে ১২ হাজার টাকা বেতন পাবেন। এর পাশাপাশি অতিরিক্ত সরকারি সুযোগ-সুবিধার কথা জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে।
[quads id=21]
চাকরির খবরঃ সরকারি ইস্পাত সংস্থায় ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ
আবেদনের অন্যান্য যোগ্যতা- কোচবিহার জেলার সরকারি দপ্তরে জেলা ভিত্তিক পদে এই নিয়োগটি করা হচ্ছে। এক্ষেত্রে শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের সুযোগ রয়েছে। অর্থাৎ সরকারি যে কোন দপ্তরে আপার ডিভিশন ক্লার্ক বা ক্লার্ক পদে ইতিমধ্যেই কাজ করার যোগ্যতা রয়েছে এবং বর্তমানে অবসর গ্রহণ করেছেন, তারাই এই পদে আবেদন জানাতে পারবেন।
চাকরির খবরঃ পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংকে কর্মী নিয়োগ
প্রয়োজনীয় নথিপত্র:
- আবেদনকারীর আধার কার্ড,
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণ ও মার্কশিট,
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি,
- ঠিকানার প্রমাণপত্র,
- বয়সের প্রমাণপত্র,
- পূর্ব অভিজ্ঞতার সকল প্রমাণ,
- PPO এবং পেনশন সংক্রান্ত তথ্য ইত্যাদি।
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক সকল চাকরিপ্রার্থী অফলাইন মাধ্যমে এই পদের জন্য আবেদন জানাবেন। এর জন্য নিচে দেওয়া লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে হাতে-কলমে পূরণ করে নিতে হবে। তার সাথে প্রয়োজনীয় নথিপত্র এবং একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি একত্রিত করে কোচবিহার জেলার নির্দিষ্ট ঠিকানায় ১৬/০৬/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.






