চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল

Nabadip Saha
---Advertisement---

রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কোর্সে ভর্তির প্রস্তুতি শুরু করে দিল হাজার হাজার পড়ুয়া। কারণ, অবশেষে প্রকাশিত হল WBJEE 2026-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষাটি আগামী ২৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ এবং বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটে স্নাতক স্তরের প্রযুক্তি বিষয়ক কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়।

WBJEE Notification 2026

প্রতি বছর রাজ্যের বহু ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেন। এবারও সেই প্রস্তুতি শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। ইতিমধ্যেই পরীক্ষার সম্ভাব্য সময়সূচি, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অনলাইন আবেদন ও পেমেন্ট ১০ মার্চ- ৫ এপ্রিল, ২০২৬
অনলাইন অ্যাপ্লিকেশন সংশোধন ৭ এপ্রিল- ৯ এপ্রিল, ২০২৬
অ্যাডমিট কার্ড ডাউনলোড ১৫ মে- ২৪ মে, ২০২৬
পরীক্ষার তারিখ ২৪ মে, ২০২৬
Paper-I (Mathematics) 11:00 a.m. to 1:00 p.m.
Paper-II (Physics & Chemistry) 2:00 p.m. to 4:00 p.m.
---Advertisement---

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মার্চ ২০২৬ থেকে WBJEE 2026-এর জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরীক্ষার্থীদের আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল ২০২৬।

আবেদনপত্র জমা দেওয়ার পর পরীক্ষার্থীরা যদি কোনও ভুল সংশোধন করতে চান, তবে তার জন্যও বিশেষ সুযোগ রাখা হয়েছে। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্রে সংশোধন করা যাবে।

এই পরীক্ষার মাধ্যমে কোন কোন কোর্সে ভর্তি হয়?

WBJEE মূলত একটি রাজ্যস্তরের প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক স্তরের একাধিক প্রযুক্তি বিষয়ক কোর্সে ভর্তি নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে সাধারণত যে সব কোর্সে ভর্তি করা হয়, সেগুলি হল-

  • Engineering
  • Technology
  • Pharmacy
  • Architecture

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং self-financed technical institutes-এ এই কোর্সগুলি পড়ানো হয়।

পরীক্ষার দিন ও সময়সূচি

WBJEE 2026 পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ২০২৬, এবং সেই দিনই দুটি পৃথক সেশনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিম্নরূপ-

  • প্রথম সেশন: Mathematics- সকাল ১১টা থেকে দুপুর ১টা
  • দ্বিতীয় সেশন: Physics ও Chemistry- দুপুর ২টো থেকে বিকেল ৪টে

এই দুই সেশনের ভিত্তিতেই পরীক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে।

---Advertisement---

কবে প্রকাশ হবে অ্যাডমিট কার্ড?

জানানো হয়েছে, ১৫ মে ২০২৬ থেকে পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন অর্থাৎ ২৪ মে ২০২৬ পর্যন্ত এই সুবিধা চালু থাকবে। অ্যাডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্র, সময় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা উল্লেখ থাকবে।

WBJEE পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা হিসেবে পরিচিত। প্রতি বছর একবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এর ভিত্তিতেই রাজ্যের বহু প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। অনেক পরীক্ষার্থীর কাছে এই পরীক্ষা ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি শিক্ষার প্রথম বড় ধাপ। তাই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই পড়ুয়াদের মধ্যে প্রস্তুতির ব্যস্ততা শুরু হয়ে যায়।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily updates please visit our official website.

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ