চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

WBSSC Group D Practice Set in Bengali (Set 4): WBSSC গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর

Debasish Ghosh
---Advertisement---

আজকের প্রতিবেদনে আমরা প্রকাশ করছি WBSSC Group D Practice Set in Bengali (Set 4)। আসন্ন গ্ৰুপ ডি পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক ভাবে সাজেস্টিভ প্রশ্নোত্তর দিয়ে এই প্র্যাকটিস সেট টি বানানো হয়েছে। যা শেষ পর্যন্ত অনুশীলন করলে পরীক্ষার্থীদের প্রশ্নোত্তরের জ্ঞান অনেকটাই বাড়বে এবং পরীক্ষার জন্য অনেক কমনযোগ্য প্রশ্ন খুঁজে পাবে। তো আর দেরি না করে ধীরে ধীরে সেট টি দেখে নেওয়া যাক।

WBSSC Group D Practice Set in Bengali (Set 4)

WBSSC সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার স্টাডি মেটেরিয়াল নিয়মিত আমাদের ওয়েবসাইটে ছাড়া হয়। সেগুলো সবার আগে পেতে ওয়েবসাইটটি ফলো করুন অথবা আপনারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। নীচে লিঙ্ক দেওয়া হল।

WBSSC গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর

---Advertisement---

সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
    উত্তর: উলার হ্রদ (কাশ্মীর)।
  2. আইন-ই-আকবরি গ্রন্থের রচয়িতা কে?
    উত্তর: আবুল ফজল।
  3. কোষের ‘ট্রাফিক পুলিশ’ কাকে বলা হয়?
    উত্তর: গলগি বডি।
  4. কোন মুঘল সম্রাট ‘জিন্দা পীর’ নামে পরিচিত ছিলেন?
    উত্তর: আওরঙ্গজেব।
  5. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ‘আইনের চোখে সাম্য’ বর্ণিত আছে?
    উত্তর: ১৪ নম্বর ধারা।
  6. পশ্চিমবঙ্গের কোন জেলায় ‘বক্সা ব্যাঘ্র প্রকল্প’ অবস্থিত?
    উত্তর: আলিপুরদুয়ার।
  7. মানুষের শরীরের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি?
    উত্তর: প্লীহা।
  8. ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান কোচ কে ছিলেন?
    উত্তর: রাহুল দ্রাবিড়।
  9. বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (CEC) কে?
    উত্তর: জ্ঞানেশ কুমার।
  10. কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেছিলেন?
    উত্তর: ইলতুতমিশ।
  11. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?
    উত্তর: কার্ল ল্যান্ডস্টেইনার।
  12. ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে?
    উত্তর: আর. ভেঙ্কটরামানি।
  13. বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি?
    উত্তর: এশিয়া।
  14. পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কী?
    উত্তর: গৌড়ীয় নৃত্য।
  15. সংবিধানের কত নম্বর ধারায় ‘গ্রাম পঞ্চায়েত’ গঠনের কথা বলা হয়েছে?
    উত্তর: ৪০ নম্বর ধারা।
  16. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
    উত্তর: ১২০ দিন।
  17. ২০২৪ সালের ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় কোন দল জয়ী হয়েছে?
    উত্তর: নর্থইস্ট ইউনাইটেড এফসি।
  18. বর্তমানে ইউনেস্কো (UNESCO)-এর ডিরেক্টর জেনারেল কে?
    উত্তর: খালেদ এল-এনানি।
  19. ভারতের কোন রাজ্যে প্রথম ‘পঞ্চায়েতি রাজ’ ব্যবস্থা চালু হয়?
    উত্তর: রাজস্থান।
  20. রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে?
    উত্তর: ভিটামিন K।
  21. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবের নাম কী?
    উত্তর: নন্দিনী চক্রবর্তী।
  22. বিখ্যাত ‘গোবি’ মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
    উত্তর: এশিয়া (মঙ্গোলিয়া ও চীন)।
  23. ‘সত্যমেব জয়তে’ কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে?
    উত্তর: মুণ্ডক উপনিষদ।
  24. বর্তমানে ভারতের লোকসভার স্পিকার কে?
    উত্তর: ওম বিড়লা।
  25. কাঁচ কাটতে কোন হীরা ব্যবহার করা হয়?
    উত্তর: কালো হীরা (কার্বোনাডো)।
  26. ভারতের উচ্চতম স্তম্ভ কোনটি?
    উত্তর: কুতুব মিনার।
  27. পশ্চিমবঙ্গের কোন শহরকে ‘সিটি অফ জয়’ বলা হয়?
    উত্তর: কলকাতা।
  28. বর্তমানে ভারতের বিদেশ সচিব কে?
    উত্তর: বিক্রম মিশ্রি।
  29. মরিচিকা সৃষ্টির কারণ আলোর কোন ধর্ম?
    উত্তর: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
  30. অ্যান্টিবায়োটিক ‘পেনিসিলিন’ কে আবিষ্কার করেন?
    উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং।

আরও পড়ুনঃ WBSSC Group D Practice Set in Bengali (Set 3)

গণিত

  1. একটি সংখ্যার ১২% যদি ৭২ হয়, তবে সংখ্যাটি কত?
    উত্তর: ৬০০।
  2. দুটি সংখ্যার অনুপাত ৪:৭ এবং তাদের লসাগু ২৮০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
    উত্তর: ১৬০।
  3. বার্ষিক ১০% সরল সুদে কোনো আসল কত বছরে তিনগুণ হবে?
    উত্তর: ২০ বছর।
  4. দুটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের লসাগু ১২০ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
    উত্তর: ৭০।
  5. একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৯৬ বর্গ সেমি এবং দৈর্ঘ্য ১২ সেমি হলে তার প্রস্থ কত?
    উত্তর: ৮ সেমি।
  6. এক ডজন আপেলের দাম ৩৬ টাকা হলে ৫টি আপেলের দাম কত?
    উত্তর: ১৫ টাকা।
  7. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে ১০ জন লোক কত দিনে করবে?
    উত্তর: ৩০ দিনে।
  8. কোনো দ্রব্য ৫০০ টাকায় কিনে ১০% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য কত হবে?
    উত্তর: ৫৫০ টাকা।
  9. বার্ষিক ৫% সরল সুদে কত বছরে কোনো আসল দ্বিগুণ হবে?
    উত্তর: ২০ বছরে।
  10. প্রথম ১০টি বিজোড় সংখ্যার গড় কত?
    উত্তর: ১০।
  11. একটি বৃত্তের ব্যাসার্ধ ৭ সেমি হলে তার ক্ষেত্রফল কত?
    উত্তর: ১৫৪ বর্গ সেমি।
  12. যদি ৪টি আপেলের ক্রয়মূল্য ৩টি আপেলের বিক্রয়মূল্যের সমান হয়, তবে লাভের হার কত?
    উত্তর: ৩৩.৩৩% ।
  13. বার্ষিক ৬% সরল সুদে ২০০০ টাকার ২ বছরের সুদ কত?
    উত্তর: ২৪০ টাকা।
  14. একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে তার আয়তন কত?
    উত্তর: ১২৫ ঘন সেমি।
  15. ০.৫ এর বর্গমূল কত (দুই দশমিক স্থান পর্যন্ত)?
    উত্তর: ০.৭১ (প্রায়)।
  16. দুটি সংখ্যার যোগফল ৩০ এবং বিয়োগফল ১০ হলে বড় সংখ্যাটি কত?
    উত্তর: ২০।
  17. কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
    উত্তর: ৪ গুণ।
  18. একটি ট্রেনের গতিবেগ ৭২ কিমি/ঘণ্টা হলে মিটার/সেকেন্ডে কত হবে?
    উত্তর: ২০ মি/সে।
  19. কোনো সংখ্যার ২৫% এর মান ৫০ হলে সংখ্যাটির ২০০% কত?
    উত্তর: ৪০০।
  20. ০.১২৫ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
    উত্তর: ১/৮।
  21. ৫ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারে। ২ জন শ্রমিক সেই কাজটি কত দিনে শেষ করবে?
    উত্তর: ২৫ দিনে।
  22. পরপর তিনটি জোড় সংখ্যার যোগফল ৪৮ হলে মাঝের সংখ্যাটি কত?
    উত্তর: ১৬।
  23. দুটি সংখ্যার গসাগু ৫ এবং লসাগু ১৫০। একটি সংখ্যা ২৫ হলে অপরটি কত?
    উত্তর: ৩০।
  24. ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত?
    উত্তর: ১:১২।
  25. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস পেলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে?
    উত্তর: ৮% বৃদ্ধি পাবে।
  26. একটি বর্গের পরিসীমা ৪০ সেমি হলে তার ক্ষেত্রফল কত?
    উত্তর: ১০০ বর্গ সেমি।
  27. বার্ষিক কত হারে সরল সুদে কোনো আসল ৫ বছরে দ্বিগুণ হবে?
    উত্তর: ২০%।
  28. একটি সংখ্যার ৫ গুণ থেকে ১০ বিয়োগ করলে ফল ২০ হয়। সংখ্যাটি কত?
    উত্তর: ৬।
  29. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?
    উত্তর: ৩৭ বছর।
  30. একটি ট্রেনের গতিবেগ ৫৪ কিমি/ঘণ্টা হলে, মিটার/সেকেন্ডে তার গতিবেগ কত?
    উত্তর: ১৫ মিটার/সেকেন্ড।
---Advertisement---

WBSSC Group D Practice Set in Bengali

রিজনিং

  1. সিরিজটি পূর্ণ করুন: 4, 9, 16, 25, ?
    উত্তর: ৩৬।
  2. বেমানান শব্দটি বাছুন: জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর।
    উত্তর: সেপ্টেম্বর।
  3. যদি BAT = 23 হয়, তবে CAT = ?
    উত্তর: ২৪।
  4. ভোরবেলা সূর্যের দিকে মুখ করে হাঁটলে আপনার ডান হাত কোন দিকে থাকবে?
    উত্তর: দক্ষিণ দিকে।
  5. বেমানান সংখ্যাটি বাছুন: ১, ৮, ২৭, ৩৬, ১২৫।
    উত্তর: ৩৬।
  6. যদি ‘+’ মানে ‘গুণ’ এবং ‘-’ মানে ‘ভাগ’ হয়, তবে 10 + 5 – 2 = ?
    উত্তর: ২৫।
  7. ঘড়িতে ৬টা বাজলে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যেকার কোণ কত?
    উত্তর: ১৮০ ডিগ্রি।
  8. সিরিজটি সম্পূর্ণ করুন: Z, X, V, T, R, ?
    উত্তর: P।
  9. গরুর সাথে যেমন বাছুর সম্পর্কিত, তেমনি ঘোড়ার সাথে কোনটি সম্পর্কিত?
    উত্তর: কোল্ট (Colt) বা ঘোড়ার বাচ্চা।
  10. একটি সারিতে রীতার স্থান শুরু থেকে ৫ম এবং শেষ থেকে ৯ম। সারিতে মোট কতজন আছে?
    উত্তর: ১৩ জন।
  11. শব্দকোষ (Dictionary) অনুযায়ী সাজান: Car, Cat, Can, Cap.
    উত্তর: Can, Cap, Car, Cat.
  12. যদি ‘জল’কে ‘মাটি’ এবং ‘মাটি’কে ‘আকাশ’ বলা হয়, তবে ফসল কোথায় ফলে?
    উত্তর: আকাশ।
  13. বেমানান কোনটি: লিটার, মিটার, কিমি, সেমি।
    উত্তর: লিটার।
  14. শূন্যস্থান পূরণ করুন: 5 : 25 :: 7 : ?
    উত্তর: ৪৯।
  15. যদি ৪ঠা মে সোমবার হয়, তবে ঐ মাসের ২৫ তারিখ কী বার হবে?
    উত্তর: সোমবার।
  16. রাম শ্যামের থেকে লম্বা কিন্তু বিমলের থেকে বেঁটে। সবথেকে লম্বা কে?
    উত্তর: বিমল।
  17. যদি ‘WATER’-কে কোড ভাষায় ‘XBUF S’ লেখা হয়, তবে ‘DRINK’-কে কী লেখা হবে?
    উত্তর: ESJOL।
  18. সিরিজটি পূর্ণ করুন: A, C, E, G, I, ?
    উত্তর: K।
  19. ৩, ৭, ১৫, ৩১, ৬৩, ? (শূন্যস্থানে কী বসবে?)
    উত্তর: ১২৭।
  20. একজন মানুষ ১০ কিমি পশ্চিমে গিয়ে বাঁ দিকে ঘুরে ৫ কিমি গেল। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে আছে?
    উত্তর: দক্ষিণ-পশ্চিম।
  21. বেমানান সংখ্যা: ১১, ১৩, ১৭, ১৯, ২১।
    উত্তর: ২১।
  22. ছবি দেখিয়ে এক ব্যক্তি বললেন, “উনি আমার বাবার একমাত্র ছেলের স্ত্রী”। ছবিতে থাকা মহিলা ওই ব্যক্তির কে হন?
    উত্তর: স্ত্রী।
  23. যদি ১লা জানুয়ারি সোমবার হয়, তবে লিপইয়ার না হলে ৩১শে ডিসেম্বর কী বার হবে?
    উত্তর: সোমবার।
  24. বেমানান বাছুন: আম, আপেল, কমলালেবু, আলু।
    উত্তর: আলু (সবজি)।
  25. সিরিজটি পূর্ণ করুন: 10, 20, 30, 40, ?
    উত্তর: ৫০।
  26. M : 13 :: K : ?
    উত্তর: 11।
  27. ঘড়িতে ৩টে বাজলে মিনিট ও ঘণ্টার কাঁটার মধ্যে কোণ কত?
    উত্তর: ৯০ ডিগ্রি।
  28. যদি গতকালের আগের দিন রবিবার হয়ে থাকে, তবে আগামীকালের পরের দিন কী বার হবে?
    উত্তর: বৃহস্পতিবার।
  29. যদি ১লা আগস্ট মঙ্গলবার হয়, তবে ১৫ই আগস্ট কী বার হবে?
    উত্তর: মঙ্গলবার।
  30. A, B-এর ভাই। C, A-এর মা। D, C-এর বাবা। B, D-এর কে হন?
    উত্তর: নাতনি বা নাতি।

টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ