BPCL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, গেট পরীক্ষা ছাড়াই আবেদন করুন

Published By: Nabadip Saha | Published On:
Share:

আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং কেন্দ্রীয় সরকারের চাকরি করতে ইচ্ছুক থাকেন, তবে দারুণ সুযোগ। BPCL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এক্ষেত্রে গেট পরীক্ষার মার্কশিট দেখাতে হবে না। মূলত এন্ট্রি লেভেল পদে এই নিয়োগ হবে। প্রথম এক বছর প্রবেশন পিরিয়ডের পর স্থায়ী চাকরি হবে। সেইসঙ্গে মাসিক উচ্চ বেতন ও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা মিলবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ্য ছেলেমেয়েদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। নিয়োগের বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল।

BPCL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

সংস্থা
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)।
নিয়োগের নাম
এন্ট্রি লেভেল রিক্রুটমেন্ট।
মোট শূন্যপদ ২৫০।
পদ
জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং), জুনিয়র এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস), জুনিয়র এক্সিকিউটিভ (Wayside Amenities), সেক্রেটারি (Secretary BPCL), অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (QA), অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (হিন্দি)।
আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট

শূন্যপদের সংখ্যা

পদের নাম শূন্যপদ
জুনিয়র এক্সিকিউটিভ ১৭৫
জুনিয়র এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস) ২৫
জুনিয়র এক্সিকিউটিভ (Wayside Amenities) ১০
সেক্রেটারি (Secretary BPCL) ০৮
অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (QA) ৩০
অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (হিন্দি) ০২
---Advertisement---

বয়স সীমা

১লা এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা নিম্নরূপ:

  • জুনিয়র এক্সিকিউটিভ ও সেক্রেটারি: ৩২ বছর। (অ্যাকাউন্টস বিভাগের জন্য নূন্যতম বয়স ৩০ বছর)।
  • অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ: ৩৫ বছর।
  • সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC-NCL প্রার্থীদের জন্য ৩ বছর এবং PwBD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় প্রযোজ্য হবে।

বেতন

বিভিন্ন পদের জন্য বেতন আলাদা আলাদা।

  • জুনিয়র এক্সিকিউটিভ ও সেক্রেটারি: বেতন স্কেল ৩০,০০০ – ১,২০,০০০ টাকা। বার্ষিক CTC প্রায় ১২.২৮ লক্ষ টাকা।
  • অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ: বেতন স্কেল ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা। বার্ষিক CTC প্রায় ১৭.১১ লক্ষ টাকা।
  • বেসিক পে ছাড়াও DA, HRA, পারফরম্যান্স রিলেটেড পে এবং অন্যান্য সুযোগ-সুবিধা কর্পোরেশনের নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

আরও পড়ুনঃ পাওয়ার গ্রিডে ডিপ্লোমা ট্রেনি নিয়োগ, যোগ্যতা ও আবেদনের বিস্তারিত তথ্য দেখুন

আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীদের প্রথমে BPCL-এর অফিসিয়াল ওয়েবসাইটের (www.bharatpetroleum.in) “Careers” পেজে যেতে হবে।
  • Apply Online> Click Here for New Registration এ ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।
  • ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, এবং অভিজ্ঞতার শংসাপত্র (PDF ফরম্যাটে) আপলোড করুন।
  • সব তথ্য যাচাই করে “Complete Registration” বাটনে ক্লিক করুন।
  • আবেদন ফি জমা দিন।
  • অ্যাপ্লিকেশন সাবমিট করুন।

আবেদন ফি

  • জেনারেল, OBC-NCL এবং EWS প্রার্থীদের জন্য ফি: ১১৮০ টাকা (১৮% GST সহ)।
  • SC, ST এবং PwBD প্রার্থীদের: কোনো ফি দিতে হবে না।
---Advertisement---

সিলেকশন পদ্ধতি

আবেদনকারীদের সংখ্যার ওপর ভিত্তি করে নির্বাচন পদ্ধতি নির্ধারিত হবে। সাধারণত নিম্নলিখিত ধাপে প্রার্থীদের নির্বাচন করা হয়।

  • অ্যাপ্লিকেশন স্ক্রিনিং।
  • লিখিত বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)।
  • কেস ভিত্তিক আলোচনা বা গ্রুপ টাস্ক।
  • ইন্টারভিউ।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরু: ১৮ই এপ্রিল, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ১৭ই মে, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

পাওয়ার গ্রিডে ৬৬০ ট্রেনি নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন এল আই সি হাউসিং ফাইন্যান্সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, পশ্চিমবঙ্গেও শূন্যপদ রয়েছে NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে