Primary TET | রাজ্যে আবার আয়োজন হবে টেট! প্রস্তুতি শুরুর পথে প্রাথমিক শিক্ষা পর্ষদ!

Published By: Madhumita Pal | Published On:
Share:

গত ১১ই ডিসেম্বর রাজ্যে আয়োজিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। ১০ই ফেব্রুয়ারি ঘোষিত হয় টেট পরীক্ষার ফলাফল। উত্তীর্ণ হন প্রায় ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী। এর আগে জানা গিয়েছিল, বছরে দুবার টেট আয়োজনের কথা ভাবছে পর্ষদ। ইতিমধ্যে সূত্রের খবর, রাজ্যে ফের প্রাইমারি টেট পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

এদিকে, চলছে প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রক্রিয়া। বিভিন্ন দফায় চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছে পর্ষদ। সম্প্রতি পর্ষদের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রাথমিকের ইন্টারভিউ শেষ হচ্ছে মে মাসের মধ্যে। ঘোষণা করা হয়েছে দশ থেকে পনেরো দফার ইন্টারভিউর তারিখ। যদিও হাইকোর্টে পর্ষদ জানিয়েছে, ইন্টারভিউ হলেও এখনই প্রার্থীদের নিয়োগ করা হবে না। অন্যদিকে, কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এপ্রিল মাসের মধ্যে বারো হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। তবে সেই নিয়োগ কবে হবে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সূত্রের খবর, এহেন বাতাবরণে আবারও রাজ্যে টেট পরীক্ষা আয়োজনের তোড়জোড় করছে পর্ষদ।

চাকরির খবরঃ IRCON -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

এর আগে পর্ষদের তরফে জানানো হয়েছিল বছরের দ্বিতীয়ার্ধে টেট পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে পর্ষদ সভাপতি এও জানান, সংশ্লিষ্ট বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগে অ্যাড হক কমিটির মতামত জানা হবে। তারপর শিক্ষা দফতরের কাছে প্রস্তাব দেওয়া হবে। সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে পর্ষদ।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

BPCL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, গেট পরীক্ষা ছাড়াই আবেদন করুন পাওয়ার গ্রিডে ৬৬০ ট্রেনি নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন এল আই সি হাউসিং ফাইন্যান্সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, পশ্চিমবঙ্গেও শূন্যপদ রয়েছে NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি