WBP KP Constable Exam Date: পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশিত হলো

Published By: Priyanka Sen | Published On:
Share:

বেশ কিছু সময় পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের নিয়োগ স্থগিত রয়েছে। কিন্তু পরীক্ষার্থীদের জন্য সুখবর! খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া পুনরায় আরম্ভ হবে। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গিয়েছে। মনে করা হচ্ছে, সামনের মাসেই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

WBP KP Constable Exam Date

পশ্চিমবঙ্গের নামকরা শিক্ষা পত্রিকা কর্মসংস্থান -এ প্রকাশিত খবর অনুযায়ী, ডিসেম্বর- জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই সমস্ত পদের পরীক্ষাগুলো হবে। সূত্রের খবর, কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ হল আগামী ২৯ শে ডিসেম্বর এবং পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য তারিখ হল ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫।

Kolkata Police Constable Syllabus PDF

পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ এখন‌ও জানা না গেলেও ২০২৫ এর জানুয়ারি মাসে এই পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে।

WBP ও KP পরীক্ষার আপডেট  পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇

কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রস্তুতির দুর্দান্ত গাইড বুক। এই বইটি থেকে বিগত বছরের পরীক্ষায় 56% কমনের রেকর্ড রয়েছে। আজকেই সংগ্রহ করুন 

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল সাইটে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। যে কোনো চাকরির পরীক্ষার আপডেট সরাসরি নিজের হোয়াটসঅ্যাপে পেতে আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হন–

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

BPCL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, গেট পরীক্ষা ছাড়াই আবেদন করুন পাওয়ার গ্রিডে ৬৬০ ট্রেনি নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন এল আই সি হাউসিং ফাইন্যান্সে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, পশ্চিমবঙ্গেও শূন্যপদ রয়েছে NHPC তে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি